× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট: প্রতিবেদন

ইরান ইন্টারন্যাশনাল

প্রকাশ : ০১ জুন ২০২৬ ০১:১৩ এএম

আপডেট : ০১ জুন ২০২৬ ০৮:২৮ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: ইরান ইন্টারন্যাশনাল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: ইরান ইন্টারন্যাশনাল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দেশটির সর্বোচ্চ নেতার দপ্তরে রবিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে এই তথ্য নিশ্চিত করেছে।

ওই চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে কার্যত বাদ দেওয়া হয়েছে। সূত্রের দেওয়া তথ্যমতে, এই পরিস্থিতির ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে আইআরজিসির (ইসলামি বিপ্লবী গার্ড কোর) কট্টরপন্থী গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় বিষয়াদির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

পেজেশকিয়ান চিঠিতে আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে সরকার পরিচালনা করা এবং অর্পিত আইনি দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। এই কারণেই তিনি অবিলম্বে পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

মোজতবা খামেনি প্রেসিডেন্টের এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এই চিঠির বিষয়বস্তু ইরানের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে একটি গভীর ও নজিরবিহীন ফাটলের ইঙ্গিত দিচ্ছে।

সরকার এবং ইসলামি প্রজাতন্ত্রের সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর এই নাটকীয় মোড় এল। ইরান ইন্টারন্যাশনাল এর আগেও রিপোর্ট করেছিল যে, আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা খর্ব করেছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পেজেশকিয়ান প্রশাসনকে একটি রাজনৈতিক ও নির্বাহী অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এর ফলে কোনো কূটনৈতিক আলোচনা সামনে এগিয়ে নেওয়া এবং মন্ত্রিসভার কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন ও তার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা