প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬ ২২:০৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬ ২২:৪৭ পিএম
ছবি: ডব্লিউএসজে
ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিভিন্ন ঘাঁটিতে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) উত্তর ইরাকে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।
অভিযানটি আইআরজিসির স্থলবাহিনী পরিচালনা করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি কোন গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করে বা কোথায় হামলা চালানো হয়েছে।
এর আগে গত বছরের জুন মাসে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলছিল, তখন ইরান সরাসরি ইরাকের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
এছাড়া, ইরানের কেরমান শহরে বোমা হামলার প্রতিশোধ নিতে ১৫ জানুয়ারি ২০২৪ সালে ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং সিরিয়ায় সিরিজ মিসাইল ও ড্রোন হামলা চালায়। সেখানে তারা দাবি করেছিল যে, তারা ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তিক্ষয় করতে হামলাটি করেছে।