× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ৪১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৫:৩৬ পিএম

পিএসজি আর্সেনালকে হারানোর পর মধ্য প্যারিসে ফ্লেয়ার জ্বালায় সমর্থকরা। ছবি: গেটি ইমেজেস

পিএসজি আর্সেনালকে হারানোর পর মধ্য প্যারিসে ফ্লেয়ার জ্বালায় সমর্থকরা। ছবি: গেটি ইমেজেস

চ্যাম্পিয়নস লিগে পিএসজির শ্রেষ্ঠত্বের উদযাপন ঘিরে সহিংসতার জেরে ফ্রান্সে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে বাস, ট্রেন ও রেল চলাচল ব্যাহত হয়।

সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

গত বছরও পিএসজি একই শিরোপা জয়ের পর উদযাপন সহিংস রূপ নিয়েছিল এবং কয়েকজনের প্রাণহানি ঘটেছিল। তবে এবার প্রশাসন আগেভাগেই কঠোর প্রস্তুতি নেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ বলেন, পরিস্থিতি মোকাবিলায় ‘খুবই শক্তিশালী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হয়েছিল।

পিএসজির জয় নিশ্চিত হওয়ার পরপরই প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজে সড়কে হাজারো সমর্থকের ঢল নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে।

এর আগে দিনের বেলায় পিএসজির নিজস্ব স্টেডিয়াম পার্ক দে প্রাঁসে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখতে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, সহিংসতায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানান, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি এ ধরনের সহিংসতাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার জন্ম দেয়।”

তিনি আরও বলেন, “শুধু ফ্রান্সেই মানুষ বিজয়ের রাতেও সহিংসতার আশঙ্কায় ঘরের ভেতর অবস্থান করতে বাধ্য হয়।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা