যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছে, তাতে ‘বেশ কয়েকটি সংশোধনী’ আনার কথা বলেছেন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার দলকে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত ধারাগুলো সংশোধনের নির্দেশ দিয়েছেন। বর্তমানে চুক্তিতে ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করার অঙ্গীকার রয়েছে, তবে এর বাইরে কোনো নির্দিষ্ট ছাড়ের বিষয় অন্তর্ভুক্ত নেই।
“এটি আরও সুনির্দিষ্ট যে যুক্তরাষ্ট্র কীভাবে এবং কখন এই উপাদান [ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ] পাবে,” প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন।
দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি নিয়ে ব্যবহৃত ভাষাও পরিবর্তন করতে চান।
সূত্রগুলো অ্যাক্সিওসকে জানিয়েছে, এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পেতে তিন দিন সময় লাগতে পারে।
প্রশাসনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সপ্তাহের শুরুতেই আমরা কিছু পাওয়ার আশা করছি।”