× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের তেল বাণিজ্যে নতুন করে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৬ ২২:২৩ পিএম

আপডেট : ২৯ মে ২০২৬ ২২:২৯ পিএম

ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠক করছেন। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠক করছেন। ছবি: রয়টার্স

ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা নিয়ে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। তবে  এখনও এই চুক্তির অনুমোদন দেননি ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনে জড়িত আটটি জাহাজের ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

এসব জাহাজের মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকার ‘ফ্লোরা’, কমোরোস দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকার ‘হুয়ান কায়ো’ ও পানামার পতাকাবাহী ট্যাংকার ‘ইল গ্যাপ’।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে  জানিয়েছেন, তেল বিক্রির অর্থ দিয়ে ইরান যাতে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে না পারে তা নিশ্চিত করতেই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় হংকংয়ের ‘ওয়ার্থ সিন এনার্জি লিমিটেড’ ও ‘মেদিয়েভ ট্রেডিং কোম্পানি’ এবং দুবাইয়ের ‘সিম্ফনি শিপিং অ্যান্ড মেরিটাইম ম্যানেজমেন্ট ইনকরপোরেশন’সহ ১৫টিরও বেশি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কিছু ইরানি প্রতিষ্ঠান তেল বিক্রির জন্য দেশটির সামরিক বাহিনীর অবকাঠামো ব্যবহার করছে।

তারা জানায়, ‘ওয়ার্থ সিন’ নামে প্রতিষ্ঠানটি ‘সেপেহর এনার্জি জাহান’-এর পক্ষে ইরানের জন্য পরিশোধিত পেট্রোলিয়াম সংগ্রহ করে।

‘সেপেহর এনার্জি জাহান’ মূলত ইরানের সেনাবাহিনীর জেনারেল স্টাফের তেল বিক্রয়কারী শাখা। এই প্রতিষ্ঠানের ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

ইরানের সামরিক বাহিনী বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা নিজেদের সামরিক কার্যক্রমের জন্য অর্থ জোগাতে দেশের তেল বাণিজ্য পরিচালনা করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে গোপনে ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা