প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৫:৪৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬ ১৫:৪৭ পিএম
২০২৪ সালের ২১শে জানুয়ারি ইসরায়েলি বোমাবর্ষণের সময় দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের উপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে, যা রাফাহ থেকে তোলা একটি ছবিতে দেখা যায়। ছবি: এএফপি
গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গাজায় আহত হয়েছেন আরও ৫ জন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছে।
ওয়াফার তথ্যমতে, দক্ষিণ গাজা শহর খান আল-মাওয়াসিতে ইসরায়েলি একটি ড্রোন হামলায় চালিয়েছে। এতে তিনজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
ওয়াফার তথ্যমতে, পৃথক ইসরায়েলি গোলাবর্ষণে একই এলাকায় ফিলিস্তিনিরাও আহত হয়েছেন।
প্রতিবেদন অনুসারে, গাজা উপত্যকার উত্তরে গাজা শহরের ইয়ারমুক স্ট্রিটে ইসরায়েলি হামলায় পাঁচজন আহত হয়েছেন।