ফুটবল বিশ্বকাপ
গ্রুপ ফটো তোলার জন্য পোজ দিচ্ছেন ইরানি ফুটবল খেলোয়াড়রা। ছবি: রয়টার্স
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে এলেও এখনও যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় রয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ বলেছেন, ইরানের ফুটবল দল এখনও যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের অপেক্ষায় আছে। তার দাবি, ইরান ‘সমান সুযোগের ভিত্তিতে’ বিশ্বকাপে অংশ নিতে পারছে না।
উত্তর-পশ্চিম মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানা সফরকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে ইরানি খেলোয়াড়রা সেখানে তাদের প্রশিক্ষণ ক্যাম্প স্থানান্তর করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের টাকসন শহরে ক্যাম্প করার পরিকল্পনা ছিল তাদের।
রাষ্ট্রদূত বলেন, “আমরা জানি না তারা (যুক্তরাষ্ট্র) খেলোয়াড়দের ভিসা দেবে কি না।”
ইরান আগামী ১৫ জুন লস এনজেলেসে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান ফুটবল দল।