× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত অন্তত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৬ ২৩:৫৩ পিএম

আপডেট : ২৯ মে ২০২৬ ০০:০২ এএম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত অন্তত ১৬

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন‌। 

আল‌ জাজিরার প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, ইসরায়েল এ অঞ্চলে তাদের তীব্র আক্রমণ করার পাশাপাশি এলাকা ছাড়ার নির্দেশ জারি করেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য।

সিডন ও টায়ার সংযোগকারী প্রধান সড়ক ‘আদলুন হাইওয়ে’ দিয়ে ভোরে পালিয়ে যাওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। 

দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ জোরদার করার পাশাপাশি আবাসিক এলাকা, রাস্তাঘাট এবং বেসামরিক অবকাঠামোতে আঘাত হানার সময় এই হামলাটি ঘটে।

ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণে একটি আবাসিক ভবনেও হামলা চালিয়েছে, যা গত তিন সপ্তাহের মধ্যে লেবাননের রাজধানীতে প্রথম হামলা। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল একটি গুপ্তহত্যা প্রচেষ্টা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই হামলার বিষয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করেনি।

দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এই হামলাগুলো তেল আবিব এবং লেবানন সরকারের মধ্যে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাজধানীতে হামলা না করার জন্য চাপ দিচ্ছে বলে জানা গেছে।

এদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিহ এলাকায় ইসরায়েলি হামলায় তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এটি সামরিক কর্মীদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবানন এবং পশ্চিম বেকা উপত্যকায় অন্যান্য সেনারা হামলার ফলেও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা