× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব গণমাধ্যমে ‘কমান্ডার ইন বিফ’ ঘোষণা ‘ডোনাল্ড ট্রাম্প’কে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৬ ২০:৫৩ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ২১:০৪ পিএম

ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। ছবি: ভিডিও থেকে

ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিল এবং মাথায় সোনালি চুলের কারণে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বাংলাদেশের সেই ভাইরাল অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কোরবানি হয়নি।

ঈদুল আজহার আগে বিক্রি হয়ে গেলেও সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় সেটিকে উদ্ধার করা হয়েছে।

বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

কালো মহিষের দেশে বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রঙ হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে।

এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি।

তারা প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ নামের মহিষটিকে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় পাঠানো হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।

টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কোরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।

নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে।

এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কোরবানি থেকে বাঁচিয়ে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

অন্যান্য প্রভাবশালী মিডিয়া হিসেবে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা