প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৮ মে ২০২৬ ১৯:২৩ পিএম
ফিলিস্তিনিদের সমর্থনে ব্রিটিশদের বিক্ষোভ। ফাইল ছবি: রয়টার্স
একটি খোলা
চিঠিতে,
‘আর্টিস্টস ফর প্যালেস্টাইন ইউকে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের
ব্লুমবার্গ-সাগোল সেন্টার ফর সিটি লিডারশিপের’ সঙ্গে ব্লুমবার্গ ফিলানথ্রপিসের
আর্থিক সম্পর্কের কথা উল্লেখ করেছে। তাদের মতে, এই কেন্দ্রটি
বেশিরভাগ পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলোর প্রতিনিধিসহ তাদের কর্মকর্তাদের প্রদান করে।
আল
জাজিরার এক প্রতিবেদন বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে
বলা হয়, থিয়েটারগুলোকে অবশ্যই “আন্তর্জাতিক আইনের পক্ষে ও সম্পত্তি কেড়ে নেওয়া, বর্ণবৈষম্য,
গণহত্যা এবং ব্যাপক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে”।
নাট্যকার
ক্যারিল চার্চিল এবং অভিনেতা মিরিয়াম মার্গোলিস ও বিলি হাউলসহ ২৬১ জন শিল্পীর
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “যুক্তরাজ্যের থিয়েটারগুলোর সঙ্গে
যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ব্লুমবার্গ
ফিলানথ্রপিস ইসরায়েলে যা করছে তাতে আমরা সন্তোষ্ট নই”।
খোলা চিঠিতে
উল্লিখিত পাঁচটি থিয়েটারের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তারা এই
অস্বস্তিতে অংশীদার। তাদের উচিত প্রমাণগুলো খতিয়ে দেখা, নীরবতা
ভাঙা এবং একটি নৈতিক অবস্থান গ্রহণ করা।