× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ওমানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৬:০৫ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ১৬:১০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কূটনৈতিক আলোচনার মধ্যেই ওমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওমান ‘ঠিকভাবে আচরণ না করলে’ দেশটিকে ‘উড়িয়ে দেওয়া’ হতে পারে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানানো হয়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এমন খবর প্রকাশের পরই ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ এর নিয়ন্ত্রণ নেবে না। আমরা এটি পর্যবেক্ষণে রাখব, তবে কারও নিয়ন্ত্রণে যেতে দেবো না। এটি আমাদের আলোচনারই অংশ।’

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ফেব্রুয়ারির শেষ দিক থেকে প্রণালিটি কার্যত অচল হয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে সংকট তৈরি করেছে।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চায় ওমান এমন একটি ব্যবস্থাকে সমর্থন করুক, যার মাধ্যমে এই প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায় করা সম্ভব হবে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়।’ তিনি জোর দিয়ে দাবি করেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমার অংশ।

এরপরই ওমানকে নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওমানও অন্য সবার মতো আচরণ করবে। নইলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা এটা বোঝে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা