× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৪:৪৪ পিএম

আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। ছবি: আল জাজিরা

আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। ছবি: আল জাজিরা

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

একটি এমকিউ-৯ ড্রোন শনাক্তের পর মঙ্গলবার গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির দাবি, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে একটি আরকিউ-৪ ড্রোন ও অনুপ্রবেশকারী এফ-৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি ছোড়ার কথা জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, “শত্রুভাবাপন্ন উড়োজাহাজ” শনাক্ত করার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাবে “বৈধ ও চূড়ান্ত” প্রতিক্রিয়া জানানোর অধিকার ইরান রাখে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা “আত্মরক্ষামূলক ব্যবস্থা” হিসেবে রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার দাবি করে যুক্তরাষ্ট্র।

এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, “আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না”।

চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মোজতবা। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হবে না”।


সোর্স: আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা