প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৭:২৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৭:৫১ পিএম
ইরানের আধুনিক যুদ্ধ সরঞ্জাম।ছবি: তাসনিম সংবাদ সংস্থা
মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পারমাণবিক বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি ইরান।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা গণমাধ্যমের ভিন্নমুখী দাবি সত্ত্বেও, ইরান চুক্তিপত্রে কোনো ধরনের পারমাণবিক উপাদান হস্তান্তর করার প্রতিশ্রুতি দেয়নি।
পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে, ইরান চুক্তির অংশ হিসেবে নিজেদের কাছে থাকা পারমাণবিক উপাদান বা উপাদান তৈরির সামগ্রী অন্য দেশকে দিয়ে দেবে।
তবে বাস্তবে, ইরান চুক্তির শর্তে রাজি হলেও তারা নিজেদের পারমাণবিক উপাদান বা সম্পদ অন্য কারও হাতে তুলে দেওয়ার বিষয়ে সম্মতি বা কোনো প্রতিশ্রুতি দেয়নি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা জানিয়েছে যে, পরমাণু ইস্যুতে আলোচনা “যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি পর্যন্ত” স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বর্তমান চুক্তি প্রস্তাবটি শুধুমাত্র যুদ্ধ শেষ করার মধ্যেই সীমাবদ্ধ, এতে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো বিবরণ অন্তর্ভুক্ত নেই।