প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৮:১২ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ১৮:৩৬ পিএম
ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করা একটি কন্টেইনার জাহাজ।ছবি: এপি
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দেওয়া কোনো দেশেরই উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে সুইডেনের হেলসিংবার্গে ন্যাটোর একটি সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এমন মন্তব্য করেন।
প্রতিবদেন অনুসারে, ইরান প্রসঙ্গে নিজের মন্তব্য অব্যাহত রেখে রুবিও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমাধানযোগ্য আরেকটি মূল বিষয় হলো হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান।
তিনি বলেন, ইরান “একটি টোল ব্যবস্থা চালু করার চেষ্টা করছে” এবং ওমানকে এই ব্যবস্থায় যোগ দিতে রাজি করানোর চেষ্টাও করছে তারা।
ইরানের এ টোল ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে রুবিও বলেন, “বিশ্বের কোনো দেশেরই এটা মেনে নেওয়া উচিত নয়।”
ইরানি সাংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এর আগেও রুবিও হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায়ের এই পরিকল্পনাকে সম্পূর্ণ “অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বের জন্য একটি হুমকি” বলে আখ্যায়িত করেন।
তিনি জানিয়ে দেন যে, ইরান যদি এই ব্যবস্থা বজায় রাখে, তবে তাদের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না।
আল জাজিরার আরও জানান, সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো বৈঠকে যোগ দিয়ে রুবিও বলেছেন, ইরান আলোচনায় ‘সামান্য অগ্রগতি’ হয়েছে।
সংবাদ সম্মেলনে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির দিকে “কিছুটা অগ্রগতি হয়েছে”, কিন্তু আমি বিষয়টিকে অতিরঞ্জিত করতে চাই না।
ইরান ইস্যুতে রুবিও আরও বলেন, মৌলিক বিষয়গুলো একই থাকছে; ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তবে ইরানের অত্যধিক সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হবে।