× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান যুদ্ধ মোকাবিলায় ন্যাটোর ওপর খুবই হতাশ ট্রাম্প: রুবিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:৫৭ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ১৫:৪৮ পিএম

এক বৈঠকে ট্রাম্পের পাশে বসে আছেন রুবিও। ছবি: এএফপি

এক বৈঠকে ট্রাম্পের পাশে বসে আছেন রুবিও। ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ট্রাম্প প্রশাসনকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানায় স্পেন। এতে ন্যাটো জোটের প্রতি ওয়াশিংটন অসন্তোষ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে রুবিও সাংবাদিকদের বলেন, আমি জানি ন্যাটো ইউরোপের জন্য কেন ভালো, আমি এটাও জানি, কেন ন্যাটো ভালো যুক্তরাষ্ট্রের জন্য? কারণ এই অঞ্চলে এটা আমাদের এমন ঘাঁটি স্থাপনের সুযোগ দেয়, যা মধ্যপ্রাচ্যে বা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শনের কাজে আসে।

সুতরাং, ন্যাটোতে থাকার মূল যুক্তি যখন এটাই এবং স্পেনের মতো দেশ আমাদের এই ঘাঁটিগুলো ব্যবহার করতে দিচ্ছে না, সুতরাং প্রশ্ন হলো, আপনারা ন্যাটোতে আছেন কেন? তিনি মনে করেন, এটা খুবই যৌক্তিক একটি প্রশ্ন।

তিনি আরও বলেন যে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টায় ন্যাটো দেশগুলোর এমন অসহযোগিতায় ট্রাম্প খুবই হতাশ হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা