× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজাজুড়ে ইসরায়েলি হামলা, চারজন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৬:২৪ পিএম

গাজা একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠছে। ছবি:ইপিএ

গাজা একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠছে। ছবি:ইপিএ

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন অঞ্চল দক্ষিণ গাজার রাফাহ প্রদেশের আল-মাওয়াসি এলাকায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে দক্ষিণ গাজায় অবস্থিত আল-কারারায় আরও একজন নিহত হয়েছেন। 

এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েল ড্রোন হামলায় চালায় একদল ফিলিস্তিনির উপর। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

ওয়াফা আরও জানিয়েছে যে, উত্তর গাজার জাবালিয়ায় হালাওয়া শরণার্থী শিবিরের কাছে একটি ইসরায়েলি ড্রোনের মাধ্যমে বোমা ফেললে আরও একজন ফিলিস্তিনি আহত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা