× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নতুন অস্ত্রের ইঙ্গিত ইরানের

আল জাজিরা

প্রকাশ : ২১ মে ২০২৬ ১০:২১ এএম

আপডেট : ২১ মে ২০২৬ ১০:২২ এএম

তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রতিরূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: এএফপি

তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রতিরূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মুখে ইরান জানিয়েছে, তাদের কাছে এমন কিছু উন্নত অস্ত্র রয়েছে, যা এখনও ব্যবহার করা হয়নি।

রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক কর্মকর্তা বলেন, “আমরা দেশীয়ভাবে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং বাস্তবে পরীক্ষাও করা হয়নি।”

ইরানের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, তেহরান যেকোনো ধরনের উত্তেজনা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, “সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশ রক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।”

তিনি আরও বলেন, “এবার আমরা সংযত আচরণ করার ইচ্ছা রাখি না।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা