প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:১৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২৩:৪৮ পিএম
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সৌদি আরবের দুই পবিত্র মসজিদ-ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘হারামাইন’ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
BREAKING NEWS | The crescent moon for Dhul Hijjah 1447 has been sighted in Saudi Arabia. Subsequently, the blessed month of Dhul Hijjah will commence tonight, and ‘Eid al-Adha will be observed on Wednesday 27th May 2026, in shā Allāh.
May Allāh ﷻ grant the hujjāj a safe,… pic.twitter.com/0VvoljyGsG
এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার রাত থেকেই বরকতময় এই মাস শুরু হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ৯ জিলহজ বা ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হবে এবং এর পরদিন ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।
এদিকে সৌদি আরবের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশগুলোর সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই ঘোষণা দেয়।