প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৭:৫৩ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত একজনের জানাজার জন্য মরদেহ নিয়ে যাচ্ছেন শোকাহতরা। ছবি: রয়টার্স
ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় তিনজন নিহত হয়েছেন। আল আকসা হাসপাতালের কাছে দেইর আল-বালাহে অবস্থিত একটি গণ-রান্নাঘরকে লক্ষ্য করে চালানো হয় এ হামলা।
আল জাজিরার এক প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়।
| আরও পড়ুন: ৭৮ বছরে পা রাখলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত রাষ্ট্র- ইসরায়েল |
প্রতিবেন অনুসারে, এই ড্রোন হামলার আগেও দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। এতে একজন নিহত হন।
এছাড়া বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় আহত হয়ে আরও একজন মারা যান।