× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার কিশোরীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এমএমএ ফাইটারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৭:০৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৭:৩৩ পিএম

চার কিশোরীকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণহারিয়েছেন কিরগিজস্তানের এমএমএ ফাইটার মেদেত ঝিনালিয়েভ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চার কিশোরীকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণহারিয়েছেন কিরগিজস্তানের এমএমএ ফাইটার মেদেত ঝিনালিয়েভ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চার কিশোরীকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে মাত্র ৩০ বছর বয়সে জীবন হারিয়েছেন কিরগিজস্তানের এমএমএ ফাইটার মেদেত ঝিনালিয়েভ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, বন্ধুদের সঙ্গে কিরগিজস্তানের বিখ্যাত লেক ইসিক-কুলে কাছে সময় কাটাচ্ছিলেন মেদেত। এ সময় কয়েকজন কিশোরী লেকের প্রবল স্রোতে তলিয়ে যেতে দেখেন তিনি। এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন তিনি।

আরও পড়ুন: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তিস্তায় ডুবলেন বড় ভাইও

প্রতিবেদনে বলা হয়, মেদেত ও তার এক বন্ধু মিলে চার কিশোরীকেই নিরাপদে তীরে ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে তাদের বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যান মেদেত। পরে আর ভেসে ওঠেননি তিনি।

পরে ডুবুরিরা অভিযান চালিয়ে পরদিন হ্রদের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের গভীরতম হ্রদগুলোর একটি ইসিক-কুল।

মেদেত ঝিনালিয়েভের সংক্ষিপ্ত ক্যারিয়ার

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে পেশাদার মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটার ছিলেন মেদেত। ক্যারিয়ারে তিনি মোট চারটি পেশাদার লড়াইয়ে অংশ নিয়ে দুটি জয় ও দুটি হার দেখেছেন।

নিজের তৃতীয় পেশাদার লড়াইয়ে হারার পর এক বছরের বেশি সময় বিরতি নিয়েছিলেন তিনি। পরে ২০১৯ সালের আগস্টে শেষবারের মতো রিংয়ে ফেরেন। তবে সেই ম্যাচের প্রথম রাউন্ড শেষে চিকিৎসকের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় ম্যাচ। আর সেই সঙ্গে শেষ হয় তার পেশাদার ক্যারিয়ার।

যদিও এমএমএ ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না, তবে অনেকেই এখন মেদেতকে শুধু একজন ফাইটার হিসেবে নয়, বরং অন্যের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করা এক সাহসী মানুষ হিসেবেই স্মরণ করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা