গাল্ফ নিউজ
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৫:০৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৫:২৫ পিএম
২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। ছবি: গেটি ইমেজ
তিউনিসিয়া ও তুরস্ক ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
দেশ দুটি জানিয়েছে, ১৮ মে থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করে। দেশটিতে ১৬ মে তারিখকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণনা করা হয়।
এর ধারাবাহিকতায় ১৮ মে থেকে নতুন চাঁদের ভিত্তিতে জিলহজ মাস শুরু হবে বলে জানানো হয়।
অন্যদিকে তুরস্কও একই তারিখ নিশ্চিত করেছে তাদের পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার পদ্ধতির ভিত্তিতে।
এই পদ্ধতিতে চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বৈজ্ঞানিক গণনার মাধ্যমে ধর্মীয় মাসের শুরু ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়।