× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ফিরল ইরান যুদ্ধে অংশ নেওয়া বিমানবাহী রণতরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১২:৩১ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১২:৪১ পিএম

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ছবি: সিএনএন

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ছবি: সিএনএন

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে।

পেন্টাগন জানায়, ভার্জিনিয়ার নরফোকে শনিবার রণতরীটির নাবিকদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ভিয়েতনাম যুদ্ধের পর এটিই কোনো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘমেয়াদি মোতায়েন।

মিশন চলাকালে রণতরীটি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযানে অংশ নেয়। সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী কথিত মাদক পাচারকারী নৌযানে অভিযান চালায়, নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার আটক করে এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার অভিযানে অংশ নেয়। পরে রণতরীটিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। 

দীর্ঘ এ মোতায়েনের সময় গত ১২ মার্চ রণতরীটির একটি লন্ড্রি কক্ষে আগুন লাগে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যার ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

এ ছাড়া সমুদ্রে অবস্থানকালে রণতরীটির টয়লেট ব্যবস্থাতেও বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা