× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনে ফিলিস্তিনের পক্ষে ‘নাকবা ডে’ পালন, আটক ৩১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৬ ২৩:১০ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৫:২৪ পিএম

ফিলিস্তিনপন্থী মিছিলে স্লোগান দিচ্ছে এক যুবক। ছবি: রয়টার্স

ফিলিস্তিনপন্থী মিছিলে স্লোগান দিচ্ছে এক যুবক। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ‘নাকবা ডে’ বিক্ষোভ পালনকালে অন্তত ৩১ জনকে আটক করেছে পুলিশ। 

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।

চরম-ডানপন্থীদের অভিবাসন-বিরোধী সমাবেশকে কেন্দ্র করে এক অভূতপূর্ব ও চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ফিলিস্তিনপন্থী সাধারণ মানুষ এবং বর্ণবাদবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে উগ্র-ডানপন্থীদের মুখোমুখি অবস্থানের কারণে লন্ডনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা বিপর্যয় হিসেবে স্মরণ করে। এই বছর নাকবার ৭৮তম বার্ষিকী এবং গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের অধিকার ও শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে বিক্ষোভ ও আটকের বিষয়ে মেট্রোপলিটন পুলিশ তাদের ওয়েবসাইটে জানায়, “লন্ডনে ‘যুক্তরাজ্য’ ও ‘নাকবা ডে’ বিক্ষোভ থেকে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় বিক্ষোভের সমাবেশ চলমান রয়েছে।”

পুলিশ আরও জানায়, আমাদের অভিযান শেষে আরও বিস্তারিত তথ্য জানাব। যদিও ৩১ জনের এই সংখ্যাটি বেশি মনে হতে পারে, তবে এখন পর্যন্ত বিক্ষোভে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী নাকবা দিবস সমাবেশের আয়োজকরা অনুমান করেছেন যে এতে অন্তত আড়াই লাখ মানুষ অংশ নিয়েছেন, যা যুক্তরাজ্যের বিক্ষোভের চেয়ে ১০ গুণ বড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা