× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি

এফবিআই খুঁজছে সাবেক বিমানবাহিনী কর্মকর্তাকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৬ ০৯:৪৯ এএম

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মনিকা উইটের খোঁজে এফবিআই। কোলাজ: এপি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মনিকা উইটের খোঁজে এফবিআই। কোলাজ: এপি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মনিকা উইটকে ধরতে তথ্যদাতার জন্য দুই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং ধারণা করা হচ্ছে, ইরানেই অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, মনিকা উইট ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র সরকারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মজীবনে তিনি বিদেশি গোয়েন্দা কার্যক্রম ও দ্বৈত গুপ্তচরসংক্রান্ত অত্যন্ত গোপন নথিতে প্রবেশাধিকার পান। এসব নথির মধ্যে বিভিন্ন দেশে কর্মরত মার্কিন গোপন গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয়ও ছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ২০১৩ সালে মনিকা উইট ইরানে চলে যান এবং দেশটির সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মসূচি ঝুঁকির মুখে পড়ে।

অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের তথ্যও তিনি অন্যদের কাছে সরবরাহ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার ভাষ্য, তার কর্মকাণ্ডের মাধ্যমে ইরান দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের শনাক্ত করতে সক্ষম হয়। একই সঙ্গে তিনি ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসকে সহায়তা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

ফক্স নিউজ জানিয়েছে, মনিকা উইট ফারসি ভাষায় কথা বলতে পারেন এবং তিনি ‘ফাতেমাহ জাহরা’ ও ‘নার্গিস উইট’ নামেও পরিচিত। বর্তমানে তাকে পলাতক হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন কার্যালয়ের পাল্টা গোয়েন্দা ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল বিয়েরজবিকি বলেন, মনিকা উইট এক দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি তার শপথ ভঙ্গ করেছেন। তিনি ইরানে পালিয়ে গিয়ে দেশটির সরকারের কাছে জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগপত্র দাখিল করে। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত গোপন তথ্য ইরান সরকারের কাছে সরবরাহের অভিযোগ আনা হয়। সংস্থাটি মনিকা উইট সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় তদন্ত কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিকটস্থ দূতাবাস অথবা নির্ধারিত তথ্য প্রদান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা