প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৬ ২১:০৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ২১:১০ পিএম
প্রতীকী ছবি
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলার ঘটনায় নতুনভাবে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমালিয়া
থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ
বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়া এই
জাহাজটি হামলার পর ডুবে যায়
বলেও অভিযোগ উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, জাহাজে
থাকা ১৪ জন ভারতীয়
নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উপকূল রক্ষাবাহিনী।
হামলার
এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে হামলার তীব্র
নিন্দা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলার জন্য
কে দায়ী, সে সম্পর্কে মন্ত্রণালয়ের
পক্ষ থেকে স্পষ্ট করা
হয়নি।
আন্তর্জাতিক
বাণিজ্য এবং জ্বালানি পরিবহণের
ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই অঞ্চলে সম্প্রতি
একাধিক ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে।
পারস্য
উপসাগরকে ওমান উপসাগর ও
আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময়
গত আটই মে গুজরাটের
এক পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয় বলে অভিযোগ।
দুবাই
থেকে ইয়েমেনের আল মাকাল্লা বন্দরের
উদ্দেশে রওয়ানা হয়েছিল ওই জাহাজটি ।
কিন্তু হরমুজ প্রণালিতে পৌঁছানোর পর ওই জাহাজ
আক্রান্ত হয় এবং পরে
ডুবে যায় বলে অভিযোগ।
জাহাজে থাকা ১৮ জন
নাবিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন
বেশ কয়েকজন।
ওমান
উপকূলে জাহাজডুবির এই ঘটনা এমন
এক সময় ঘটেছে, যখন
ইরানসহ ব্রিকস-এ
অন্তর্গত দেশগুলোর প্রতিনিধিরা দিল্লিতে সমবেত হয়েছেন। পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝেই সম্মেলনে যোগ দিতে ভারতে
এসেছেন তারা।