× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার হামলায় কিয়েভে হতাহত ৭৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৬ ২০:১৬ পিএম

আপডেট : ১৫ মে ২০২৬ ২০:২৭ পিএম

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: এপি

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: এপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৭৪ জনের হতাহতের খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ২৪ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়।   

প্রতিবেদন অনুসারে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ৬৭৫টি ড্রোন এবং ৫৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬৫২টি ড্রোন এবং ৪১টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫০ জন আহত হয়েছেন এবং প্রায় ৪০০ জনের মানসিক সহায়তার প্রয়োজন হয়েছে।

কিয়েভের নগর কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ২৪টি মরদেহ উদ্ধারের পাশাপশি ৩০ জনকে জীবিত উদ্ধারও করা হয়েছে।

তারা আরাও জানান, কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর কয়েক ঘণ্টা ধরে আকাশে বিস্ফোরণের তীব্র শব্দ ও আলোর ঝলকানি দেখা যায়। এতে নগরবাসী মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, রুশ হামলায় নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পর কিয়েভের কর্মকর্তারা শুক্রবার শোক দিবস ঘোষণা করেছেন। প্রায় ৩০ লাখ মানুষের এই শহরের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

হামলার পর সন্ধ্যায় দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবনটির স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবনের প্রথম তলা থেকে নবম তলা পর্যন্ত সম্পূর্ণ ধসে পড়েছে।’

জেলেনস্কি জানান, রাজধানীর অন্তত ২০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, একটি স্কুল, একটি ভেটেরিনারি ক্লিনিক এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার সর্বাত্মক আগ্রাসন চালিয়েছিল, ওই আগ্রাসনের পর এটিই ছিল দেশটিতে তাদের সবচেয়ে বড় হামলা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা