ট্রাম্প-শি বৈঠক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৬:৩৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ১৬:৩৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ফাইল ছবি: রয়টার্স
ট্রাম্প-শি জিনপিং শীর্ষ বৈঠকে বড় কোনো চুক্তির ঘোষণা ছাড়াই চীন ছাড়ল ট্রাম্প। বিনিয়োগকারীদের উৎসাহিত করার মতো চুক্তি ছাড়াই চীন ত্যাগ করায় দেশটির পুঁজিবাজারে দরপতন ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সিএসআই ৩০০ সূচক এবং সাংহাই কম্পোজিট সূচক—উভয়ই দিনের শুরুতে সামান্য বাড়লেও, দিনশেষে ১ শতাংশের বেশি কমে বন্ধ হয়েছে। তবে উভয় সূচকই তাদের সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে।
এদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক ১.৬ শতাংশ কমেছে। ট্রাম্প ও শি জিনপিংয়ের শীর্ষ বৈঠক শেষ হওয়ায় বিনিয়োগকারীরা এখন দুই নেতার দিকে নজর রাখবেন, যাতে পরবর্তী কোনো চুক্তির বিস্তারিত ঘোষণা হলে তা জানা যায়।