× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৫:২৫ পিএম

আপডেট : ১৫ মে ২০২৬ ১৫:২৬ পিএম

বেইজিং বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: রয়টার্স

বেইজিং বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে বেইজিং ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একান্ত বৈঠক (দ্বিতীয় দিনের) শেষে শুক্রবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে চীন ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

দ্য গার্ডিয়ান্স বলছে, বেইজিং ছাড়ার আগে প্রায় দুই ঘণ্টা ধরে বেইজিংয়ের ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্সে শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেন ট্রাম্প।

ট্রাম্পের বিমানে আরোহণের আগে বেইজিং বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি কয়েক ডজন স্কুলশিক্ষার্থী মার্কিন ও চীনা পতাকা নেড়ে একসঙ্গে “ফেয়ারওয়েল” স্লোগান দিয়ে ট্রাম্পকে বিদায় জানায়।

এদিকে ট্রাম্পের ঐতিহাসিক চীন সফর এবং এ সময় হওয়া বিভিন্ন চুক্তিকে ট্রাম্প সফল হিসেবে দাবি করলেও, সেগুলো বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

শুক্রবার এক ব্রিফিংয়ে চীনের কাছে ট্রাম্প ঘোষিত ২০০টি বোয়িং বিমান কেনার বিষয়ে জানতে চাইলে এক মুখপাত্র সরাসরি সেই বিষয়টি নিশ্চিত করেননি।

তিনি শুধু বলেছেন, “সফরের সময় উভয় পক্ষ ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছেছে এবং চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক লাভ ও উভয়পক্ষের জন্য ইতিবাচক সহযোগিতা”।

অপরদিকে, মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং (Boeing) এখনো সম্ভাব্য কোনো অর্ডারের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা