× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় বিপর্যস্ত উত্তর প্রদেশ: প্রাণহানি ১০০ ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:০৪ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ২১:০৫ পিএম

ভারতের উত্তর প্রদেশে বন্যায় গাছ উপড়ে পড়ে একটি গাড়ির উপর। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশে বন্যায় গাছ উপড়ে পড়ে একটি গাড়ির উপর। ছবি: এনডিটিভি

ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভূমিধসে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশের শতাধিক মানুষ নিহত হয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন।

বর্ষার মৌসুম মার্চ থেকে জুন পর্যন্ত উত্তরের এই রাজ্যে ঝড় একটি সাধারণ ঘটনা, কিন্তু বুধবারের এ ঝড়ে ৫৯ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদি পশু মারা গেছে বলে রাজ্যের কতৃপক্ষ জানিয়েছে।

ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর রয়টার্সকে জানিয়েছে, প্রায় ১২টি জেলায় অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, হিন্দু তীর্থনগরী প্রয়াগরাজের আশেপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের সোনভদ্র জেলার কয়লা-সমৃদ্ধ শিল্পশহর ওবরার বাসিন্দা অশোক রায় বলেন, “আমরা যেখানে থাকি, সেই পুরো এলাকাটা প্রায় আধ ঘণ্টার জন্য অন্ধকার হয়ে গিয়েছিল। প্রবল বাতাসে মাটি থেকে বিলবোর্ড, সাইনবোর্ড ও কয়লার ঘন ধুলো উড়ে গিয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল”।

গাছ পড়ে ও দেয়াল ধসেও কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা