× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার চীন সফরের ঘোষণা পুতিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৭:৫৬ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৮:১০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ঘোষণা দিয়েছে ক্রেমলিন।

রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিনের অফিসিয়াল প্রেস সেক্রেটারি এবং ক্রেমলিনের প্রধান মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট শিগগির চীনে যাচ্ছেন এবং তার ভ্রমণের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

তবে এই সফর সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত কয়েক বছরে ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার  সন্ধ্যায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

প্রায় এক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা