সিনহুয়ার প্রতিবেদন
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৃহস্পতিবার চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সিনহুয়া
চীনের প্রেসিডেন্ট শি জনপিংকে বারবার ‘মহান নেতা’ বলে সম্বোধন করেছেন চীনে সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৃহস্পতিবার চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকে শি জনপিংকে বারবার ‘মহান নেতা’ সম্বোধন করেন ট্রাম্প।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ট্রাম্প তার সঙ্গে থাকা উচ্চপর্যায়ের যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদলের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিনিধিদলের উপস্থিতি চীন ও দেশটির নেতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।
ট্রাম্প বলেন, “তারা বাণিজ্য ও ব্যবসা করতে আগ্রহী।” তিনি বলেন, “অনেকে বলছেন, এটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন।”
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।”