× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, এক দিনে নিহত ১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৬ ২১:১৭ পিএম

লেবাননের সিদনের কাছে বুধবার একটি ইসরায়েলি হামলার স্থানে মানুষ জড়ো হয়েছেন। ছবি: আলজাজিরা

লেবাননের সিদনের কাছে বুধবার একটি ইসরায়েলি হামলার স্থানে মানুষ জড়ো হয়েছেন। ছবি: আলজাজিরা

লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই সংঘাত ও ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৬ জনে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮২৪ জন আহত হয়েছেন। নিহতের তালিকায় রয়েছেন ২০০ জনেরও বেশি শিশু, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করছে।

সবশেষ হামলার বিবরণে বলা হয়, দক্ষিণ লেবাননের মূল সংঘাতপূর্ণ এলাকার বাইরে বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় মহাসড়কে তিনটি ড্রোন হামলা চালায় ইসরায়েল। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এছাড়া বৈরুত থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় শহর সিদনের কাছে চতুর্থ হামলায় একজন এবং আরও দক্ষিণে টায়ার জেলার তিনটি ভিন্ন স্থানে যানবাহনে বিমান হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা