× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৬ ২৩:২৬ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ২৩:২৯ পিএম

দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পরে ধোঁয়া উঠছে। ফাইল ফটো/এপি

দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পরে ধোঁয়া উঠছে। ফাইল ফটো/এপি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ লেবাননের দুয়ের শহরে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে একটি গাইডেড মিসাইল ছোড়ে ইসরায়েলি ড্রোন। এতে গাড়িতে থাকা দুই জন প্রাণ হারান।

রাস্তায় থাকা একটি নির্দিষ্ট যানবাহনকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। এর আগে সোমবার দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অপর এক হামলায় অন্তত একজন নিহত হন। দক্ষিণ লেবানন জুড়ে চলমান ইসরায়েলি বিমান হামলার ধারাবাহিকতায় এই নতুন হামলাটি চালানো হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা