৭৭ বছর আগের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করে। ছবি: সংগৃহীত
আজ ১১ মে, দখলদার ইসরায়েলের জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার দিন। ১৯৪৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ২৭৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে দেশটিকে আনুষ্ঠানিকভাবে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১৯৪৮ সালের ১৪ মে স্বাধীনতা ঘোষণা করার পরপরই জাতিসংঘে সদস্য হওয়ার আবেদন করে ইসরায়েল। তবে প্রথম দুটি আবেদন গৃহীত হয়নি। পরে ১৯৪৯ সালের মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের সদস্যপদের সুপারিশ করলে বিষয়টি সাধারণ পরিষদে ওঠে।
১৯৪৯ সালের ১১ মে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩৭টি দেশ ইসরায়েলের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে ১২টি এবং ৯টি দেশ ভোটদানে বিরত থাকে। ওই সময় আরব লীগের ছয়টি সদস্য দেশ ইসরায়েলের সদস্যপদের বিরোধিতা করেছিল।
জাতিসংঘের সদস্যপদ লাভের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের কূটনৈতিক স্বীকৃতি আরও শক্তিশালী হয়।