প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬ ১৯:০২ পিএম
বাহরাইনের পতাকা। ছবি: গালফ নিউজ
বাহরাইনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে জড়িত সন্দেহে ৪১ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন।
দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুবাই
ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার এ
তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, বাহরাইনের নিরাপত্তা
বাহিনী আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতেই
৪১ জনকে সন্দেহভাজন গ্রেপ্তার
করে বাহরাইন।
প্রতিবেদন অনুসারে
বাহরাইনের স্বরাষ্ট্র
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ এবং ইরানের আগ্রাসনের
প্রতি সমর্থন প্রকাশের বিষয়ে তদন্ত করতে গিয়ে এই
এ তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারদের সম্পর্কে
তদন্ত প্রতিবেদনে
বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় শাসন কাঠামোর মূল
আদর্শ 'বিলায়াত আল-ফকিহ' এবং
বিপ্লবী গার্ডের সঙ্গে সরাসরি যুক্ত এমন সংগঠনের সদস্য হলেন তারা।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৪১ জন ওই সংগঠনের মূল কাঠামোর সঙ্গে জড়িত বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্ত প্রতিবেদনে
আরও
জানানো হয়, সন্দেহভাজনদের শনাক্ত করতে অনুসন্ধান ও তদন্ত অব্যাহত
রেখেছে বাহরাইন।
তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় কিংবা
তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও
প্রকাশ করা হয়নি।