× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অবৈধ’ অভিবাসীদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় দিল্লি

দ্য হিন্দু

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২০:০১ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ২০:০৪ পিএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: দ্য হিন্দু

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: দ্য হিন্দু

ভারতে ‘অবৈধ বাংলাদেশি’ রয়েছে দাবি করে তাদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

তিনি বলেন, বাংলাদেশে নাগরিকত্ব যাচাইয়ের ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে কয়েকটি মামলার বিচার প্রক্রিয়া পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের একটি বিবৃতির প্রতিক্রিয়ায় জয়সওয়াল এসব কথা বলেন। ভারতীয় সীমান্তরক্ষীদের দ্বারা ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশ ইন’ করার খবর সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেছিলেন, যখন আসামের মুখ্যমন্ত্রী একই ধরনের কথা বলেছিলেন এবং স্বীকার করেছিলেন যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন, তখন আপনারা দেখেছেন যে আমরা তীব্র প্রতিবাদ করেছি। আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।

জয়সওয়াল ব্রিফিংয়ে বলেন, ‌‘আমাদের নীতি হলো ভারতে অবস্থানরত সব ‘অবৈধ’ বিদেশি নাগরিককে আমাদের আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে’।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে’।

আসামে ২০ জন ‘অবৈধ’ অভিবাসী আটক

গত ২৬শে এপ্রিল আসামে ২০ জন বিদেশি নাগরিককে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে, তাদের কোথায় আটক করা হয়েছে বা তাদের জাতীয়তা সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। শর্মা জোর দিয়ে বলেন, ‘আসাম লড়াই করবে, ফেরত পাঠানোর এই প্রক্রিয়া চলতে থাকবে’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা