× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারিনি, কেন পদত্যাগ করব: প্রশ্ন মমতার

আনন্দবাজার

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৮:১০ পিএম

আপডেট : ০৫ মে ২০২৬ ১৮:১১ পিএম

সংবাদ সম্মেলনের পর (বাম দিক থেকে) শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।। ছবি: আনন্দবাজার

সংবাদ সম্মেলনের পর (বাম দিক থেকে) শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।। ছবি: আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?’’

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের নির্বাচন কমিশনকে ‘ভিলেন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার অভিযোগ, কমিশনের প্রত্যক্ষ মদতে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখানে একটি কালো ইতিহাস তৈরি করল। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে পরিকল্পিতভাবে সব অফিসারকে বদলে দেওয়া হয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে সমঝোতা হয়েছে, যার সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা