× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ম্যান অব স্টিল’ কি ফিরবেন?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৪:৫১ পিএম

আপডেট : ০৫ মে ২০২৬ ১৫:১৩ পিএম

এম.কে স্টালিন। ছবি: সংগৃহীত

এম.কে স্টালিন। ছবি: সংগৃহীত

বহু বছর ধরে তিনি ছিলেন অদম্য, অপরাজেয়, আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু সোমবার সেই  শক্তিশালী নেতা ‘ম্যান অব স্টিল’ খ্যাত এম.কে স্টালিন নিজ ঘাঁটিতেই হেরে গেলেন। তার রাজনৈতিক দুর্গ ভেঙে পড়েছে, আর তার দল এখন দ্বিতীয় সারির ভূমিকায়।

তাহলে এখন কী হবে বিরোধী শিবিরের এই প্রখর নেতার? এটা কি তবে ভারতীয় জনতা পার্টির বিস্তারের পথে সবচেয়ে বড় আঞ্চলিক বাধাগুলোর পতনের সূচনা? আপাতত তা মনে হলেও, স্টালিন স্পষ্ট করে দিয়েছেন- তিনি এত সহজে হার মানার পাত্র নন।

দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর নেতা স্টালিন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক ছিলেন। দক্ষিণের রাজ্যগুলোর প্রতি বৈষম্যের অভিযোগে তিনি নিয়মিত বিজেপিকে আক্রমণ করেছেন।

গত সাত বছরে তিনটি বড় নির্বাচনে- ২০১৯ ও ২০২৪ লোকসভা এবং ২০২১ বিধানসভা- ডিএমকে শক্ত অবস্থান ধরে রেখেছিল। কিন্তু এবার আচমকা বড় ধাক্কা।

অভিনেতা বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগাম অভিষেকেই ১০৮টি আসন জিতে চমক দেখিয়েছে।

এই উত্থানের পেছনে কাজ করেছে তার তারকাখ্যাতি, তামিল রাজনীতিতে সিনেমার প্রভাব, এবং তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি- যা ডিএমকের পক্ষে মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।

তবে স্টালিনও লড়াই ছাড়ছেন না। তিনি এখন ড্রাভিড়ীয় পরিচয়ের রক্ষক হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন, যা তামিল রাজনীতির মূল ভিত্তি।

তবে তার সামনে নতুন চ্যালেঞ্জ- একজন অরাজনৈতিক নতুন মুখ এবং নতুন দল, যাদের সঙ্গে আগে কখনও লড়তে হয়নি।


সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা