প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৮:০৯ পিএম
২০২৪ সালের ১০ নভেম্বর লেবাননের জিবেইল জেলার আলমাত গ্রামে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আল জাজিরা/ফাইল ফটো
লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে জেলার আরব সালিম পৌরসভায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আরব সালিম এলাকায় অতর্কিত বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।