প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মে ২০২৬ ০৮:৪৬ এএম
আপডেট : ০২ মে ২০২৬ ০৯:২৭ এএম
ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিমিটজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ফ্লাইট ডেক থেকে দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান উড্ডয়ন করছে। ছবি: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী /রয়টার্স
ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা ৪৫টি বাণিজ্যিক জাহাজকে থামিয়ে দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সংস্থাটির বরােত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় টহল জোরদার করে অবরোধ কার্যকর রাখতে তারা এই পদক্ষেপ নিয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়মিতভাবে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অবরোধ অমান্য করার চেষ্টা করা জাহাজগুলোকে ফিরে যেতে বা নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলে।
যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর এই নৌ অবরোধ আরোপ করে।