× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৯ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ০৯:০২ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের একটি কেন্দ্রে গত ২৩ এপ্রিল ভোটারদের দীর্ঘ সারি। ছবি: এএনআই

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের একটি কেন্দ্রে গত ২৩ এপ্রিল ভোটারদের দীর্ঘ সারি। ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট আজ। এর আগে প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার ছিল প্রচারের শেষ দিন। এদিন প্রচারে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছে। দ্বিতীয় তথা শেষ দফার ভোটের প্রচার শেষ হয় সোমবার সন্ধ্যা ৬টায়। শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল জয়ের বার্তা নিয়ে সভা-সমাবেশ ও রোডশো চালিয়ে যায়।

প্রচারের শেষ দিনে রাজ্যে এসে নরেন্দ্র মোদি বলেন, ৪ মে ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করবে। তিনি ব্যারাকপুরের জগদ্দল এলাকায় এক জনসভায় দাবি করেন, ‘এই নির্বাচন বাংলাকে দুঃশাসন থেকে মুক্ত করার নির্বাচন।’ তার মতে, রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছে এবং বিজেপি বিপুল ভোটে জয়ী হবে।

মোদি আরও বলেন, বাংলার মানুষ তার কাছে পরিবারসদৃশ এবং এই নির্বাচন তিনি ‘বাংলাকে বাঁচানোর লড়াই’ হিসেবে দেখছেন। তিনি নারীর নিরাপত্তা ও উন্নয়নকে বিজেপির প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

অন্যদিকে, পাল্টা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় বিশাল রোডশো করে বিজেপির দাবিকে ‘অলীক স্বপ্ন’ বলে আখ্যা দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি গ্রহণ করবে না এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে।

মমতার দাবি, এবারের ভোটে জনগণ বিপুলসংখ্যায় অংশ নিয়েছে, যা তৃণমূলের প্রতি সমর্থনের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, বিজেপির ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।

প্রচারের শেষ দিনে অমিত শাহও রাজ্যে বক্তব্য দেন। তিনি বলেন, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা জয়ী বিধায়করা পরে সিদ্ধান্ত নেবেন এবং তিনি নিশ্চিত করেন, ‘বাঙালি মুখ্যমন্ত্রীই রাজ্য পরিচালনা করবেন।’ তিনি দাবি করেন, বিজেপি বিপুল আসনে জয়ী হবে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং এই রাজ্যে তাদের কোনো রাজনৈতিক ভিত্তি থাকবে না।

শেষ দিনের প্রচারে দুই শিবিরের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, আর ভোটের ফলাফল নিয়ে কৌতূহল চরমে পৌঁছেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা