প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৯ পিএম
খনি থেকে অপরিশোধিত তেল উত্তোলন। ফাইল ফটো
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:৫১ মিনিটে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে তেলের দাম ২.৮ শতাংশ বেড়েছিল। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধির প্রবণতা বজায় থাকল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম জুন সরবরাহের চুক্তিতে ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেও এই তেলের দাম ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মূলত ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ নিয়ে উদ্বেগের কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই চড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে।