× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯, এতিমখানা থেকে শিশু অপহরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৮ পিএম

২০১৫ সালে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের একটি চেকপোস্টে পাহারা দিচ্ছেন একজন নাইজেরিয়ান সেনা। ছবি: আল জাজিরা

২০১৫ সালে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের একটি চেকপোস্টে পাহারা দিচ্ছেন একজন নাইজেরিয়ান সেনা। ছবি: আল জাজিরা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের গায়াকু গ্রামে এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। 

আল জাজিরা মঙ্গলবার জানায়, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদারে সামরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

একই দিনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে একটি এতিমখানায় হানা দিয়ে ২৩ শিশুকে অপহরণ করে

দুর্বৃত্তরা। তাদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৮ জন এখনও নিখোঁজ। নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা