× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে ট্রাম্পকে ‘হত্যাচেষ্টা’

আল জাজিরা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১১:০০ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ১১:১০ এএম

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে নিরাপত্তা সতর্কতার পর দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ছবি: রয়টার্স

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে নিরাপত্তা সতর্কতার পর দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ছবি: রয়টার্স

আজকের রাতটি হোয়াইট হাউসে ছিল খুবই অস্বাভাবিক,  বলেন ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার।

তিনি জানান, এমন ঘটনা খুব কমই দেখা যায়—যেখানে একজন প্রেসিডেন্ট সম্ভাব্য হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়ে সরাসরি সংবাদমাধ্যমের সামনে এসে পরিস্থিতি ব্যাখ্যা করেন।

প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চান, তবে নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এর অনুমোদন দেয়নি।

জানা যায়, ভারী অস্ত্রধারী এক ব্যক্তি দ্রুতগতিতে একটি নিরাপত্তা চেকপয়েন্টের দিকে এগিয়ে আসলে তাকে সেখানেই থামিয়ে দেওয়া হয়। গুলি না চালিয়েই সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে মাটিতে ফেলে আটক করতে সক্ষম হন।

নিশ্চিতভাবেই গুলির শব্দ শোনা গিয়েছিল। এ সময় অনেকেই আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নিতে শুরু করেন। আমরা এক বিস্ময়কর দৃশ্য দেখি, যখন সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত মঞ্চে উঠে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, জানান অ্যালান ফিশার।

অ্যালান ফিশার আরও বলেন, প্রেসিডেন্ট নিজেও প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন। তিনি শুরুতে ভেবেছিলেন, হয়তো কোনো ট্রে পড়ে গেছে বা অন্য কিছু শব্দ হয়েছে। এরপর সিক্রেট সার্ভিসের একজন সদস্য তাকে, ফার্স্ট লেডি এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দ্রুত হলরুম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ঘটনার পর মঞ্চে সশস্ত্র নিরাপত্তা সদস্যদের সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যারা পুরো হলরুমের নিরাপত্তা নিশ্চিত করছিলেন।

পর্দার আড়ালে প্রেসিডেন্ট অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সিক্রেট সার্ভিসের অনুরোধে শেষ পর্যন্ত তাকে হোয়াইট হাউসে ফিরে যেতে বাধ্য হন।

এটি তৃতীয়বারের মতো ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনা, এবং প্রতিবারই দ্রুত ও দক্ষ পদক্ষেপে তা নস্যাৎ করেছে সিক্রেট সার্ভিস। আর আজ রাতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসে নিজেই সেই ঘটনার বর্ণনা দিতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা