× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলা, নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩২ পিএম

গাজায় ইসরায়েলি হামলা। ছবি: আনাদোলু/ফাইল ফটো

গাজায় ইসরায়েলি হামলা। ছবি: আনাদোলু/ফাইল ফটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার বাহলুল মোড়ে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।

এছাড়া গাজা উপত্যকার অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকের বিভিন্ন এলাকা এবং গাজা শহরের পূর্ব অংশে কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা