× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরবর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রকে বাস্তববাদী হতে হবে: ইরানি রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৫০ পিএম

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। ছবি: বিবিসি

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। ছবি: বিবিসি

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। 

বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি রেডিও ৪-এর ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, এই অবরোধ বজায় রাখা যুদ্ধবিরতির একটি ‘গুরুতর লঙ্ঘন’। 

তিনি আরও জানান, পুনরায় আলোচনায় বসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ‘বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি’ প্রয়োজন, যেখানে ইরানের অধিকার এবং যৌক্তিক দাবিগুলোকে স্বীকৃতি দিতে হবে।

বাহরাইনি আরও যোগ করেন যে, তারা ‘প্রতিপক্ষকে ইরানের ওপর আক্রমণের প্রস্তুতির বাড়তি সুযোগ করে দেওয়ার’ উদ্দেশ্যে আলোচনায় বসতে আগ্রহী নন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, নির্দেশ পেলেই যুক্তরাষ্ট্র সেনারা পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।

পরবর্তী পদক্ষেপ নিয়ে ইরানের শীর্ষ নেতাদের মধ্যে কোনো মতবিরোধ থাকার গুঞ্জনও নাকচ করে দিয়েছেন বাহরাইনি। 

তিনি বলেন, উল্টো আসল সমস্যা হলো যুক্তরাষ্ট্র, যারা নিজেরা ‘বিরোধপূর্ণ অবস্থানে’ রয়েছে এবং যাদের নিজেদের মধ্যেই বিভক্তি বিদ্যমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা