× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবানন-ইরানে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ডব্লিউএইচও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম

ডব্লিউএইচও সদরদপ্তর। ছবি: বিবিসি

ডব্লিউএইচও সদরদপ্তর। ছবি: বিবিসি

লেবানন ও ইরানে সাম্প্রতিক যুদ্ধবিরতি মানবিক সহায়তার ক্ষেত্রে একটি ‘সুযোগ’ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। তবে একই সঙ্গে অঞ্চলটিতে মানবিক চাহিদা ও স্বাস্থ্যঝুঁকি তীব্রতর হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, ইরানে বর্তমানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি হামলার কারণে লেবাননের বহু স্বাস্থ্যকেন্দ্র এখনো ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত জনাকীর্ণ পরিবেশে রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এছাড়া সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছেন, কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে সেবায় বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। বিশেষ করে তহবিলের তীব্র সংকটের কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ৩০.৩ মিলিয়ন ডলারের (ফ্লাশ আপিল) মাত্র ৭ শতাংশ অর্থ এ পর্যন্ত পাওয়া গেছে।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা বজায় রাখতে এবং মানবিক কার্যক্রম আরও জোরদার করতে জরুরি ভিত্তিতে টেকসই বিনিয়োগ প্রয়োজন। যুদ্ধবিরতির এই সময়টুকুকে কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা