প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২১:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকায় সরাসরি গুলি চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির পানিতে যদি কোনো নৌকা—তা যত ছোটই হোক না কেন—মাইন স্থাপন করে, তবে তাদের লক্ষ্য করে যেন গুলি চালানো হয়”।
তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করা চলবে না”।
ট্রাম্প আরও যোগ করেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘মাইন সুইপার’ বা মাইন অপসারণকারী জাহাজগুলো প্রণালিটি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে।