× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে বেসামরিক বিমান চলাচল খাতে চ্যালেঞ্জ নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১০:১৩ এএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ০০:০০ এএম

কুয়েতে বেসামরিক বিমান চলাচল খাতে চ্যালেঞ্জ নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা

কুয়েতের বেসামরিক বিমান চলাচল খাতের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশনের মহাপরিচালক শেখ হুমুদ মোবারক আল-হামুদ আল-সাবাহ।

বুধবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে কুয়েতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কুয়েত নিউজ এজেন্সি (কুনা)-কে দেওয়া এক বিবৃতিতে শেখ হুমুদ আল-সাবাহ জানান, বৈঠকে কুয়েতের বেসামরিক বিমান চলাচল খাত সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক ইরানি আগ্রাসনের পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আলোচনায়। পাশাপাশি বিমান পরিবহন খাতের উন্নয়ন, এয়ারলাইন্সগুলোকে সহায়তা প্রদান এবং কুয়েতকে একটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপায় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে বেসামরিক বিমান চলাচল খাতের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা হয় এবং এই খাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে কুয়েতের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং উভয় পক্ষের স্বার্থ সংরক্ষিত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা