× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে গাড়িতে ইসরায়েলি হামলায় সাংবাদিক আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম

লেবাননে গাড়িতে ইসরায়েলি হামলায় সাংবাদিক আহত

দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই সাংবাদিকের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম আল-আখবারের দুই সাংবাদিক আমাল খলিল এবং জয়নব ফারাজ পূর্ববর্তী একটি হামলার ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। তারা সেখানে থাকা অবস্থায় পুনরায় ইসরায়েলি বিমান হামলা শুরু হলে তারা ওই এলাকায় আটকে পড়েন।

এসময় ইসরায়েলি হামলায় তাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা সেখান থেকে নিজেরা বের হয়ে আসতে পারছিলেন না। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রেড ক্রস তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা